ফরাজীকান্দি ইউনিয়নে জনগনের পাশে থাকতে চাইঃ হেলাল সরকার

চাঁদপুর প্রতিনিধি ।।
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের জনগনের পাশে থেকে দীর্ঘদিন যাবত কাজ করছেন। আমিনপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সরকার।
গরিব অসহায় মানুষের ডাকে কখনো না বলেনি। কোন মানুষ বিপদে পড়লে ঝাপিয়ে পড়েন। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরাজীকান্দি ইউনিয়নের জনগণের মনোনীত একজন চেয়াম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করতে সকলের সহযোগীতা কামনা করেন। উল্লেখ্য যে, চলমান করোনা মহামারীতে ফরাজীকান্দি ইউনিয়নের অনেক শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ে। ঘরমুখো গরিব পরিবারগুলি খাদ্যসঙ্কটে পড়েছে। এই পরিস্থিতি দেখে হাত-পা গুটিয়ে না বসে তিনি ত্রাণ নিয়ে কর্মহীন শ্রমজীবিদের পাশে দাঁড়িয়েছেন।
তার নিজস্ব অর্থায়নে ফরাজীকান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অসংখ্য পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তিনি। খোঁজ নিয়ে জানা যায় এসময় তিনি কর্মহীন পরিবারে মধ্যে চাউল, ডাল, তেল লবন, আলু পৌঁছে দিয়েছেন ।
হেলাল সরকার বলেন, কর্মহীন পরিবহন ও কৃষি শ্রমিক আমাদের সমাজের অংশ। তাদের কষ্ট মেনে নেওয়া যায় না। এই পরিস্থিতিতে অসহায় দরিদ্রদের পাশে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে৷ তাদের সাহস জোগাতে হবে।
অন্যদিকে তার এমন উদ্যোগে অনেক অসহায় মানুষের মুখে দেখা গেছে হাসির ছোঁয়া। তাদের দাবি বলছেন, এমন দুর্যোগ সময়ে হেলাল ভাই পাশে দাঁড়ানোর কারনে কর্মহীনদের অনেকটাই উপকার হয়েছে। এভাবে যদি সবাই সবাই পাশে থাকেন তাহলে কাউকে খাবারের কষ্ট করতে হবে না।
