চট্টগ্রামে ১৫০০ পিস ইয়াবা ও ০১টি ট্রাক সহ ০২ জন গ্রেফতার

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযানঃ ১৫০০ পিস ইয়াবা ও ০১টি ট্রাক সহ ০২ জনকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি- বন্দর) জনাব মোঃ গোলাম ছরোয়ার এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোঃ বদরুজ্জামান ও জনাব মোহাম্মদ মাহবুবুল আলম এর নেতৃত্বে ১৮ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২২ ই জুলাই সন্ধ্যা ৬:৫০ মিনিটে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ডিটি রোডস্থ ধনিয়ালা পাড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০০ পিস ইয়াবা ও ০১টি ট্রাক সহ মোঃ আমিন খন্দকার(৩৭) ও মোঃ মামুন শেখ(৩২)দ্বয়কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
