রাউজান ৫০ শয্যা আইসোলেশন সেন্টার থেকে ২ জন করোনা মুক্তি লাভ করে বাড়ি ফিরেছেন

এম জামশেদুল আলম,রাউজান(চট্রগ্রাম) প্রতিনিধি।
বৃহস্প্রতিবার(২৩ জুলাই) দুপুর ২টায় করোনা মুক্ত হওয়া দুই ব্যক্তিকে বিদায় দেন আইসোলেশন সেন্টার কর্তৃপক্ষ।
উল্লেখ্য গত ১৫ জুলাই বিকাল ৩টায় এই রাউজান ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার এর উদ্ভোধন করেন রাউজানের বার বার নির্বাচিত সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। সেদিন -ই ভর্তি হন ৩জন করোনা আক্রান্ত ব্যাক্তি। তারা আজ ১০ দিন পর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। বাড়ি ফেরার সময় তাদেরকে কিছু উপহার সামগ্রী প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন,রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ,রাউজান পৌরসভা ২ প্যানেল মেয়র জমিরউদ্দিন পারভেজ, আইসোলেশন সেন্টার এর পরিচালক,ডাক্তার-নার্স সেচ্ছেসেবক,সেন্ট্রোল বয়েস এর সভাপতি সাইদুল ইসলাম সহ বিভিন্ন নেত্রীবৃন্দ।
