শরণখোলায় চিকিৎসক সহ নতুন ১১ জন করোনায় আক্রান্ত

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলায় হু হু করে বাড়ছে করোনা রুগি।শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা যোদ্ধা চিকিৎসকসহ নতুন ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
খুলনার পিসিআর ল্যাব থেকে শুক্রবার(২৪ জুলাই) সকালে ও বিকালে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট শরণখোলায় এসে পৌঁছায়।
আক্রান্তরা হচ্ছেন শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: ফয়সাল আহমেদ(৩৫), সেবিকা নার্স পপি রানী স্বাস্থ্য সহকারি, শাজাহান মিয়া, শরণখোলা থানা পুলিশ সদস্য শ্যামল কৃত পাল, মাতৃভাষা ডিগ্রি কলেজের প্রভাষক আবুল খায়ের, কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক টি এম মিজানুর রহমান, রায়েন্দা বাজারের বাসিন্দা শারমিন সুলতানা রাশিদা বেগম, মো. সাইফুল ইসলাম রাজের বাসস্ট্যান্ড, সিরাজুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম উত্তর বাদাল গ্রাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান আক্রান্তরা সবাই করোনার উৎসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসলে তাদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয় ১৪,১৭,২১ জুলাই সংগৃহীত নমুনা খুলনার পিসি আর ল্যাবে পাঠানো হয় সেখান থেকে আজ শুক্রবার সকালে ৫ জনের ও বিকালে ৬ জনের পজিটিভ রিপোর্ট আসে তবে তাদের মধ্য পুলিশ সদস্য শ্যামল পাল শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং বাকিরা সবাই আইসোলেশনে সুস্থ আছেন
শরণখোলায় এখন পর্যন্ত কারোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫০ জন।এর মধ্যে ১ জনের মৃত্যু এবং ৩৪ জন সুস্থ হয়েছেন।এছাড়া বর্তমানে ১৫ জন আক্রান্ত অবস্থায় আছে বলে তিনি জানান।
