দুমকিতে গরুর হাটে মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি

মো. সুমন মৃধা, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকি মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারে স্থায়ী গরুর হাটে মানা হচ্ছে না সরকারি স্বাস্থ্য বিধি। সামাজিক দূরত্ব, নেই মাস্ক।

গতকাল শুক্রবার (২৪ জুলাই) বিকাল ০৪ টা থেকে সন্ধা ০৬ টাপর্যন্ত দুমকি বাউফল মহা সড়কে ও সড়কের পাসে বসানো হয়েছে স্থায়ী গরুর হাট এতে দূরপাল্লার গাড়ী ও জনসাধারণনের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরকারি নির্দেশনা মোতাবেক গরুর হাটের ইজারাদারকে উপজেলা প্রশাসন স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব, মাস্ক ব্যববহার নিশ্চিত করার নির্দেশ থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না । এমন কি গরুর হাটে মাইকের ব্যবস্থাও নেই।

অতিরিক্ত পরিমানে বাজারে গরু-ছাগল মহিশ উঠলেও ক্রতা বিক্রেতাদের  মধ্যে নেই কোন বেচাকেনা।

উপজেলা নির্বাহী অফিসার জনাব শঙ্কর কুমার বিশ্বাব বলেন, গরুর হাটে বিষয় বিধি মোতাবেক ব্যবস্থা নিবেন বলে জানান।