লালমনিরহাটে অভিনব কায়দায় মাদক পাচার কালে ৯০বোতল ফেন্সিডিল সহ একজন গ্রেফতার

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।

অভিনব কায়দায় মাদক পাচার কালে, লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা পুলিশ ৯০বোতল ফেন্সিডিল সহ একজন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে।গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২৬জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে, এস আই জহুরুল ইসলাম সহ পুলিশের চৌকস একটি দল,কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায়,রংপুর কাকিনা মহাসড়কের পাশে আশরাফুল ইসলামের দোকান ঘরের সামনে, মোঃনাসির উদ্দিন বিজয় নামক ব্যাক্তির সাথে থাকা কম্পিউটার সিপিওর বাক্স জব্দ করেন,সকলের সামনে কম্পিউটার সিপিও বাক্স তল্লাশি কালে সেখান থেকে ৯০বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

উদ্ধার কৃত মাদক সহ আসামি মোঃনাসির উদ্দিন বিজয় (২৫),পিতাঃমোঃছগির উদ্দিন,ঠিকানাঃদক্ষিন সিংঙিমারি, থানাহাতিবান্ধা,জেলালালমনিরহাট কে গ্রেফতার করে ২০১৮সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬()এর১৩()ধারায় মামলা দায়ের করে কালিগঞ্জ থানা পুলিশ।মামলা নং৩৪ কালিগঞ্জ থানা, জেলা লালমনিরহাট তারিখ২৬/০৭/২০২০।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকের বিরুদ্ধে কালিগঞ্জ থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স।মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে