হিলিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার  উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার(২৭ জুলাই) সকাল ১০ টায় হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কোরআন খতম ও দোয়া খায়েরের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এ সময় হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ, পৌর  মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

27 July 2020

হিলিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে