লালমনিরহাটে নিখোঁজ মাইক্রোবাস চালকের গলাকাটা লাশ উদ্ধার

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট জেলা আদিতমারি উপজেলার বুড়িমারি মহাসড়কের পাশে,পাট ক্ষেত থেকে গলাকাটা অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত যুবক লালমনিরহাট সদর উপজেলা হাড়ীভাঙা এলাকার আবুল কালামের ছেলে বেলাল হোসেন (৩০) মাইক্রোবাস চালক।
সোমবার (২৭জুলাই) দুপুরে আদিতমারি উপজেলার যুগীপাড়া বুড়িমারি মহাসড়কের পার্শ্বে পাটক্ষেতে, নিহত বেলাল হোসেনের অর্ধ গলিত গলাকাটা লাশ এলাকা বাসী দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
আদিতমারি থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, গত ২৫জুলাই রাত নয়টায় সাপ্টিবাড়ী বাজার এলাকায় একজনের সাথে দেখা করতে নিহত বেলাল বাড়ী থেকে বের হন। সেদিন থেকে বাড়ীতে না ফেরায় বেলালের মা জরিনা বেগম ২৬জুলাই লালমনিরহাট সদর থানায় একটি জিডি করেন।নিহত বেলাল সপ্তাহ খানেক আগে বিয়ে করেছেন।
সোমবার দুপুরে আদিতমারি উপজেলার যুগিপাড়া বুড়িমারি মহাসড়কের পাশে পাটক্ষেতে অজ্ঞাত যুবকের মৃতদেহ পড়ে আছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে আদিতমারি থানা পুলিশ পৌছায়।অর্ধ গলিত গলাকাটা লাশের পুলিশ সুরতহাল তৈরী করেন।নিহত বেলালের মা জরিনা বেগম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি তার ছেলে বেলাল হোসেনের বলে সনাক্ত করেন।পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।অধিকতর তদন্ত করে পুলিশ আইনগত ব্যাবস্থা গ্রহণ করবে বলে জানায়।
