সাতক্ষীরার দেবহাটা উপজেলা যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আহবানে, সাতক্ষীরা জেলা যুবলীগের নির্দেশনায়, সাতক্ষীরার দেবহাটা উপজেলা যুবলীগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।       

বৃহস্প্রতিবার(৩০ জুলাই)বেলা ১২-০০ টায় দেবহাটা উপজেলা যুবলীগের উদ্যোগে ও নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে, প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর আওতায়, নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয় ।

বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন জায়গা, আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয় ।

এই কর্মসূচি অব্যাহত থাকবে।