লক্ষ্মীপুরে ডাকাত সুজন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি।।

লক্ষ্মীপুর সদর উপজেলায় সুজন নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার(৩ আগস্ট) দুপুরে উপজেলার দালাল বাজার এলাকা থেকে দালাল বাজার পুলিশ কেম্পের চৌকস পুলিশ অফিসার ইনচার্জ উপ-পরিদর্শক পুলেন বড়ুয়া ও সহকারী উপ-পরিদর্শক ইলিয়াস হোসেন সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গ্রেফতার করে সদর থানায় প্রেরণ করা হয়।সুজন ৩ নং দালাল বাজার ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের ছৌন্না দীঘির পাড়ের অলি মেস্তরী বাড়ির তাজুল হাই মিঞার ছেলে।

জানা যায়, দীর্ঘদিন পলাতক আসামী দুর্ধর্ষ ডাকাত সুজন কে গ্রেফতার করতে অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে, সুজনের বিরুদ্ধে মাদক মামলা – জিআর নং ২২৪/১৯, জিআর নং ২২/১৮, মামলা নং ২৪ তাং ১৮/৩/১৮ ধারা ৩৯৯/৪০২ দন্ডবিধি।

এই বিষয়ে লক্ষ্মীপুর সদর থানা পরিদর্শক আজিজুর রহমান মিঞার নিকট জানতে চাইলে তিনি বলেন, ডাকাত সুজন কে দালাল বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে, পরবর্তীতে আসামি কে কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার নামে আরো একাধিক মামলা আছে বলে তিনি জানান।