চাটখিলে মুজিব শতবর্ষে আ,লীগের ১০ হাজার বৃক্ষরোপন কর্মসূচির ঘোষনা

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
‘মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ প্রতিপাদ্য ধারণ করে চাটখিল উপজেলায় ১০ হাজার বৃক্ষের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সবুজের শহর চাটখিল উপজেলায় আরো সবুজ ও প্রাকৃতিক বন্ধন হিসাবে গড়ে তুলতে সারাদেশের ন্যায় চাটখিল উপজেলাও বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। এবারে উপজেলায় ১০ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপনের উদ্যোগ নেয়া হয়েছে।
বেলা সাড়ে ১১টায় মোহাম্মদপুর ইউনিয়ন জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার চেয়ারম্যান জাহাঙ্গীর কবির এবং আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠন এর সকল সদস্যবৃন্দ।
জাহাঙ্গীর কবির বলেন, জলবায়ূর পরিবর্তন রোধে সামাজিক বনায়নের কোনো বিকল্প নেই। তিনি বলেন, মানুষের জীবন বাঁচাতে বৃক্ষের গুরুত্ব অনেক। প্রধানমন্ত্রীর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কাজেই আমরা সবাই এ বর্ষায় গাছ রোপন করে দেশকে আরো প্রাকৃতিকবন্ধন হিসাবে গড়ে তুলতে চাই।
জাহাঙ্গীর কবির বলেন, মুজিববর্ষের ১০ হাজার গাছের চারা ছাড়াও চলতি বৃক্ষরোপণ অভিযানকালে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিতরণ করা হচ্ছে।
জাহাঙ্গীর কবির বলেন, আমাকে সার্বিকভাবে সহযোগীতা করছেন উপজেলা,ইউনিয়ন এবং গ্রাম গুলোর আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
