আদমদীঘিতে ভিক্ষুক ও প্রতিবন্ধি কিশোরের লাশ উদ্ধার

হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার আদমদীঘিতে অটো চার্জারের ধাক্কায় ৬৫ বছর বয়স্ক এক ভিক্ষুক এবং খাড়ির পানিতে ডুবে এক প্রতিবন্ধি কিশোরের মৃত্যু হয়েছে।
পুলিশ বৃহস্পতিবার(৬ আগস্ট) সকালে ও দুপুরে পৃথক স্থান থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার বোয়ালিয়া নামক স্থানে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে অটো চার্জারের ধাক্কায় ঘটনাস্থলেই আব্দুল গফুর (৬৫) নামের এক ভিক্ষুক নিহত হয়। নিহত ভিক্ষুক জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার কালিকাপুর গ্রামের মৃত এবারত আলী ছেলে।
অপর দিকে উপজেলার বামনীগ্রাম গ্রামের বকুল সাখিদারের প্রতিবন্ধি ছেলে রাব্বী সাখিদার (১৭) বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোজ হয়। রাতে অনেক খুজেও তাকে পায়নি বাবা-মা।
বৃহস্পতিবার সকালে ওই গ্রামের কিছু দূরে ইন্দইল ব্রীজ এলাকায় খাড়ির পানিতে রাব্বী সাখিদারের ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে থানায় পৃথক দু’টি ইউডি মামলা দায়ের হয়েছে।
