শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ত্যাগ ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক।।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতির পিতা বঙ্গবন্ধুর পাশে থেকে শুধু তাঁকে সাহস, অনুপ্রেরণা আর শক্তি জুগিয়ে তাঁর সমস্ত মন প্রাণ হৃদয় দিয়ে দেশের মানুষের সেবা করে গেছেন। মহিয়সী নারীকে শুধু স্মরণ নয় তাঁকে অনুসরণও করতে হবে এবং আগামী প্রজন্মের মাঝে তার ত্যাগ দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে হবে

শুক্রবার ( আগস্ট) বিকেলে তাঁর নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ির দৌলতপুরস্থ নিজ বাড়িতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে পক্ষাঘাতগ্রস্ত, দরিদ্র অসহায় মানুষের মাঝে ২০টি হুইল চেয়ার, ১০টি সেলাই মেশিন এবং ৫৬টি নলকূপ বিতরণ কালে কথা বলেন

সময় সরিষাবাড়ি উপজেলা প্রশাসন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত শিশুয়া ব্রিজ এ্যাপ্রোচ সড়ক উন্নয়নের কাজ পরিদর্শন করেন