ভারতে ১৯০ আরোহী নিয়ে বিমান দুই খন্ড, নিহত ১৭, আহত শতাধিক

অনলাইন ডেস্ক।।

ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড বিমানবন্দরে অবতরণ করার সময়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনায় পতিত হয়ে দুই খন্ড হয়ে গেছে। এতে এখন পর্যন্ত বিমানটির দুই পাইলটসহ ১৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদসংস্থা এএনআই জানায়, বিমানটি ভেঙে গেছে, তবে আগুন লাগে নি।

খবরে বলা হয়েছে, দুবাই থেকে আসা বিমানটিতে ১৭৪ জন যাত্রী, ১০ জন শিশু, ২ পাইলট এবং ৪ জন কেবিন ক্রু ছিলেন।

ইতোমধ্যে আহত ১১২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে বলা হচ্ছে।

ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তুমুল বৃষ্টির মধ্যে কেরালার কারিপুর বিমানবন্দরে অবতরেণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে যায় এবং পাশের একটি উপত্যকায় পড়ে যায়। এতে বিমানটি ভেঙে দু টুকরা হয়ে যায়।

টাইমস নাউ, এনডিটিভি, বিবিসি

Share this news as a Photo Card

08 August 2020

ভারতে ১৯০ আরোহী নিয়ে বিমান দুই খন্ড, নিহত ১৭, আহত শতাধিক

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে