মোংলায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ ০১ নারী মাদক ব্যবসায়ী আটক

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোংলা থেকে গাঁজাসহ ০১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।
র‌্যাব-৬ খুলনার একটি অপারেশন টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, বাগেরহাট জেলার মোংলা থানাধীন বুড়িরডাংগা ইউনিয়ন এর ইসলামপুর  এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন  তথ্যের ভিত্তিতে  র‌্যাব-৬ এর টিমটি রবিবার(৯ আগষ্ট) সন্ধ্যা ০৬ টা ১০ এর সময় জনৈকা রেকশনা বেগম এর বসতবাড়ির সামনে  অভিযান পরিচালনা করে রেকশনা বেগম(৪০), স্বামী-বাকী বিল্লাল,সাং-০৪নং ওয়ার্ড, ইসলামপুর, থানা-মোংলা, জেলা-বাগেরহাট। ৭৭০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীকে মোংলা থানায় হস্থান্তর করা হয়েছে।পরে জানাগেছে তার বিরুদ্ধে মাদকদ্রব্য  নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।