ফকিরহাট উপজেলা চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধি।।

করোনা আক্রান্ত বাগেরহাটের ফকিরহাট  উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।

দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপকার বাগেরহাট ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন মহোদয়ের নির্দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশকে উন্নত চিকিৎসার জন্য (১১ আগষ্ট) মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪ টার সময় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।

স্বপন দাশকে এমপি মহোদয়ের প্রেরিত ভি আই পি এ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে।এসময় তার সংঙ্গে বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনন্দ দাশ এবং শুভদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তাপস দাশ গিয়েছেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের সহধর্মীনী লিপি দাশ, স্বর্গীয় তপন দাশের সহধর্মীনী লিপিকা দাশ সহ পরিবারের সদস্যরা সহ বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সাত্তার, পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অঞ্জন কুমার দে, সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম , ফকিরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারন সম্পাদক শেখ শিহাব উদ্দীন রুবেল,প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান,বেতাগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অলিপ দাশ, সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা পরিমল দাশ,বেতাগা ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক মোঃ ইনসান শেখ উপস্থিত ছিলেন।

তিনি  সকলের কাছে দোয়া ও আশির্বাদ চেয়েছেন।