চাটখিলে পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মৃত্যু

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় পুকুরের পানিতে ডুবে হুমায়রা আক্তার (৪) ও আব্দুল মাজেদ (৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা দুইজন সম্পর্কে চাচাতো জেঠাতো ভাই বোন।বুধবার দুপুর পৌনে ২টার দিকে চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ড সুন্দলপুর এলাকার তারা খাঁর বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, ওই বাড়ীর হাফেজ আহমদের মেয়ে হুমায়রা ও গুলজার হোসেনের ছেলে আব্দুল মাজেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে অন্য শিশুদের সাথে বাড়ীর আঙিনায় খেলাধূলা করছিল চাচাতো জেঠাতো ভাই বোন হুমায়রা ও মাজেদ। দুপুরের পর থেকে পরিবারের লোকজন তাদের ২জনকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোজাখুঁজি করে। এর এক পর্যায়ে তাদের ঘরের পাশের পুকুর ঘাটের পানিতে দু’জনের ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করে পরিবারের লোকজন।

স্থানীয়দের ধারণা পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে দুপুরের কোন একসময় পুকুরে পড়ে মারা যায় তারা। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

13 August 2020

চাটখিলে পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মৃত্যু

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে