বার্সাকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক ।।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুই হেভিওয়েটের লড়াইয়ে বার্সেলোনা পাত্তাই পেল না বায়ার্ন মিউনিখের কাছে। স্প্যানিশ ক্লাবটিকে তছনছ করে দিলো জার্মান বুন্ডেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। অবিশ্বাস্য বিশাল জয়ে তারা পা রাখল প্রতিযোগিতার শেষ চারে।

শুক্রবার(১৪ আগস্ট) রাতে পর্তুগালের রাজধানী লিসবনের স্তাদিও দা লুজে বার্সেলোনাকে ৮-২ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বায়ার্ন। তাদের পক্ষে জোড়া গোল করেন টমাস মুলার ও বদলি নামা ফিলিপে কৌতিনহো। জালের দেখা পান ইভান পেরিসিচ, সার্জ গ্যানাব্রি, জশুয়া কিমিচ ও রবার্ট লেভানডভস্কিও। ডেভিড আলাবার আত্মঘাতী গোলের পর বার্সার হয়ে ব্যবধান কমান লুইস সুয়ারেজ।

ম্যাচের শুরু থেকেই দাপুটে ছিল বায়ার্ন। শুরুর চার মিনিটের মাথায় ডেভিড মিলার বার্সার জালে প্রথম গোল দেন। তবে তিন মিনিট পরেই আত্মঘাতী গোল থেকে সমতায় ফেরে বার্সেলোনা।

তবে এর পরের পুরো খেলা যেন বায়ার্নের। সারা মাঠ জুড়ে তাদের দাপট! ২১ মিনিটের মাথায় ক্রোয়েশিয়া তারকা পেরিসিচ দলকে ২-১ গোলে এগিয়ে নেন। এর পাঁচ মিনিট পরে তরুণ জার্মান তারকা গিনাব্রি দলকে ৩-১ গোলের লিড এনে দেন। ডেভিড মুলার ৩১ মিনিটে আরও এক গোল দিয়ে প্রথমার্ধেই দলকে ৪-১ গোলে এগিয়ে নেন।

তবে খেলার দ্বিতীয়ার্ধে যেন ঘুরে দাঁড়াচ্ছে বার্সা এমন আভাস দেন লুইস সুয়ারেজ। ম্যাচের ৫৭ মিনিটের মাথায় তার গোলে ব্যবধান আসে ৪-২ এ।

তবে পরবর্তী সময় টুকুতে সেই আভাস আর সত্যি হয়ে উঠেনি। উল্টো আরও জ্বলে উঠে বায়ার্ন। মেসিরাযেন খেলছিলেন বায়ার্নের গোল ঠেকাতে।

বায়ার্নের হয়ে জোড়া গোল করেছেন টমাস মুলার ও ফিলিপে কৌতিনিয়ো। এছাড়া একটি করে রবের্ত লেভানদোভস্কি, সের্গে জিনাব্রি, ইভান পেরিসিচ ও জশুয়া কিমিচ।