চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ব্যবস্থাপনায় বিপন্ন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
গত রবিবার(১৬ আগষ্ট) দামপাড়া পুলিশ লাইন্সের জনক চত্ত্বরে সিটি ব্যাংক লিঃ এর উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত হয় বিপন্ন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয়।
এ কার্যক্রমের আওতায় সিটি ব্যাংক লিঃ এর পক্ষ থেকে চট্টগ্রাম নগরীতে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া বিপন্ন ও অসহায় ১৫০০ (এক হাজার পাঁচশত) পরিবারের জন্য খাদ্য দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ নগরীতে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া বিপন্ন ও অসহায় মানুষদের প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করবে।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), সিটি ব্যাংকের চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসরুর আরেফিন সহ পুলিশের অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
