মোড়েলগঞ্জে সড়ক দুর্ঘটনায় হবি নামের এক বৃদ্ধের মৃত্যু

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোড়েলগঞ্জে সড়ক দুর্ঘটনায় হবি খান(৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার( ২২ আগস্ট)সকালে বাগেরহাট-মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ১ কন্যা রেখে যান।

নিহত হবি মোড়েলগন্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের সীমান্তবর্তী বলইবুনিয়া গ্রামে বসবাস করে।সে কৃষি কাজ করে।জানাগেছে ঘটনার সময় হবি খাঁন রাস্তা পাড় হয়ে নিজ জমিতে ধান রোপনের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

এ সময় সোলমবাড়িয়া বাসষ্ট্যান্ড থেকে বাগেরহাটের উদ্দেশ্যে মাছ বহনকারি একটি মোটরসাইকেল তার পিছন দিক থেকে আঘাত করলে গুরুতর অাহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করেন।

নিহত বৃদ্ধার মরদেহ গ্রামের বাড়িতে আছর নামাজ বাদ দাফন করা হয়।

Share this news as a Photo Card

23 August 2020

মোড়েলগঞ্জে সড়ক দুর্ঘটনায় হবি নামের এক বৃদ্ধের মৃত্যু

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে