মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত তথ্য নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের  প্রেস বিজ্ঞপ্তি 

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাতক্ষীরার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশনায় এবং সার্বিক ত্বত্তাবধানে জেলা ও উপজেলায় বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে যথাযথ স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কিনা, সরকার ঘোষিত বিভিন্ন নির্দেশনা পালন করা হচ্ছে কিনা, বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করা হচ্ছে কিনা, করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে যানবাহন চলাচলের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কিনা এবং বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে কিনা তা তদারকিতে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।
সাতক্ষীরা জেলায় ০১ মার্চ ২০২০ হতে ২২ আগস্ট ২০২০ পর্যন্ত পরিচালিত মোট ১২০৫ টি মোবাইল কোর্টে ৩০৬৬ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৪৯,১২,৪৬৯/- (ঊনপঞ্চাশ লক্ষ বার হাজার চারশত ঊনসত্তর) টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
শনিবার( ২২ আগস্ট ২০২০) পরিচালিত মোট ১ টি মোবাইল কোর্ট অভিযানে ৩ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় করা হয়।

Share this news as a Photo Card

23 August 2020

মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত তথ্য নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের  প্রেস বিজ্ঞপ্তি 

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে