সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস সহ পা ও মাথা জব্দ করেছে বনবিভাগ

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধিঃ
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর খাল থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বনের মরাপশুর এলাকায় অভিযান চালায় বনপ্রহরীরা। এ সময় মাংস ছাড়াও তিনটি হরিণের মাথা, ১২টি পা, সাড়ে সাতশ ফুট ফাঁদ, কয়েকটি ধারালো অস্ত্র ও একটি নৌকা জব্দ করে অভিযানকারীরা।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন বলেন, অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি। তবে পালিয়ে যাওয়ার সময় তাদের চেহারা দেখে সনাক্ত করা গেছে। তাদের বিরুদ্ধে বন আইনের ২৬ ধারায় মামলা করা হয়েছে। মামলার আসামীরা হলেন, কবির হাওলাদার (৪৫), মোতালেব খাঁন (৫০), কামরুল (৪৫), রাসেল শেখ (২৮) ও আতাহার খান (৪৫)। এদের সকলের বাড়ী মোংলার চিলা এলাকায় বলেও জানান তিনি।
বুধবার (২৬ আগষ্ট) সকালে পাচারকারীদের বিরুদ্ধে খুলার দাকোব থানায় মামলা দায়ের করবে বনবিভাগ। একই সাথে আদালতের নির্দেশে জব্দকৃত হরিনের মাংস,মাথা ও পা বিনষ্ট করা হবে।
