সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক।।

কথাসাহিত্যিক সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক . হাছান মাহমুদ

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে এই বরেণ্য প্রতিভার প্রয়াণে শোকাহত তথ্যমন্ত্রী তার শোকবার্তায় রাহাত খানকে দেশের অনন্য খ্যাতিমান কথাশিল্পী ও সাংবাদিক হিসেবে বর্ণনা করেন।

মন্ত্রী রাহাত খানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, ছোটগল্প, উপন্যাসসহ বাংলা সাহিত্যের বিভিন্ন অঙ্গনে ও ধারাবাহিকভাবে সাংবাদিকতায় তার অবদান স্মরণীয় হয়ে রয়েছে।