চাটখিলে বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাটখিল প্রতিনিধিঃ
চাটখিল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩ ঘটিকায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোস্তফা কামাল।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাজাহান রানা’র সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাহান সাজুর সঞালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ আবু হানিফ। পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান শামসুল আরেফিন শামীম সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন বাহার। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন টিপু, লিয়াকত আলী ভুট্টো। পৌর যুবদলের সভাপতি সুলতান বাবর, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল আজম জগলু। চাটখিল উপজেলা ছাত্রদলের সভাপতি ইউসুফ উন নবী বাবু চাটখিল মাহবুব সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মমিনুল ইসলাম মমিন প্রমূখ।
