উপসচিব হয়েছেন ফটিকছড়ির সন্তান মোক্তার হোসেন টিটু

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
ফটিকছড়ির কৃতি সন্তান মোক্তার হোসেন টিটু বাংলাদেশ সরকারের উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের জান আলী হাজী বাড়ী নিবাসী আলহাজ্ব ওবাইদুল আকবরের বড় সন্তান।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে বিএসসি অনার্সসহ মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে জাপান সরকারের উচ্চ শিক্ষা বৃত্তি নিয়ে জাপানের Ritsumeikan Asia Pacific বিশ্ববিদ্যালয় হতে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করেন।
তিনি প্রধানমন্ত্রীর ফেলোশিপ প্রোগ্রামের আওতায় অস্ট্রেলিয়ার মেলবোর্নস্থ RMIT বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণার জন্যে নির্বাচিত হন।
তিনি ২০০৫ সালে বিসিএস ক্যাডারে যোগদান করে পর্যায়ক্রমে পরিকল্পনা কমিশন, অর্থ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বিভিন্ন মেয়াদে কর্মরত ছিলেন।
তিনি চাকুরী জীবনের বিভিন্ন সময়ে দেশের এবং চট্টগ্রামের বিশেষ করে ফটিকছড়ির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নানাভাবে সহযোগিতা করেছেন।
এতদিন তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছিলেন; আজকে পদোন্নতি দিয়ে তাকে একই মন্ত্রণালয়ের উপসচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।
