চট্টগ্রামে ১৬৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মির্জা সায়েম মাহমুদ পিপিএম ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে ২নং বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ০২ সেপ্টেম্বর দুপুর ১টা দিকে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন বাস্তুহারা ক্ষেতচর রোডস্থ সার্বজনীন শ্রী শ্রী কৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬৫০ পিস ইয়াবা সহ জালাল আহম্মদ( জলাল আহম্মদ) ৩২কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চকবাজার থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
