মোংলায় ১০০গ্রাম গাঁজাসহ আটক-২

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলা হতে ১০০ গ্রাম গাঁজা সহ দুলাল হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ।সে উপজেলার শেহলাবুনিয়া(নতুন কলোনি) গ্রামের আমজাদ হোসেন এর ছেলে এবং তাকে সহায়তা করায় পলাতক আসামী মৃত মোসলেম হাওলাদার এর ছেলে সুমন হাওলাদার(৩১)কেও আটক করে মোংলা থানা পুলিশ।সে বিএলএস রোড(মোংলা উপজেলার সামনে)এর বাসিন্দা।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার বিএলএস রোড পুরাতন তিনতলা এর সামনে থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মোংলা থানা সুত্রে জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল মোংলার বিএলএস রোডের তিনতলা বিল্ডিং মোংলা উপজেলার সামনে) হতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা সহ দুলাল হোসেনকে হাতেনাতে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত মাদকদ্রব্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করছিলো বলে স্বীকার করে দুলাল হোসেন।
এ ঘটনায় মোংলা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা এজহার হয়েছে এবং বিকালে তাদের বাগেরহাট জেল হাজতে প্রেরণ করেন।
