মোংলায় গলায় ফাঁস লাগিয়ে এক কলেজ ছাত্রীর আত্নহত্যা

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলায় উপজেলার দিগরাজ এলাকায় মা-বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে এক কলেজ ছাত্রী আত্বহত্যা করেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে দিগরাজ এলাকায় নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগালে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামপাল উপজেলার ঝনঝনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

রামপাল থানার ওসি তদন্ত মোঃ নজরুল ইসলাম জানায়, মোংলা উপজেলার দিগরাজ এলাকায় মা-বাবার সাথে বসবাস করতেন মিম আক্তার (২০)।বেশ কয়েক দিন ধরে মায়ের কাছে মটরসাইকেল (স্কুটি) কিনে দেয়ার জন্য বায়না করে আসছিল।কিন্তুু মা-বাবা স্কুটি কিনে না দেয়ায় অভিমান করে শনিবার বিকালে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা  করে।মেয়েকে কোথায় না দেখে মা তার রুমের সামনে গেলে আড়ার সাথে ঝুলানো অবস্হায়  দেখতে পায়।

এসময় তার মায়ের ডাক চিৎকারে স্থানীয়রা এসে দ্রুত উদ্ধার করে পার্শবর্তী রামপাল উপজেলার ঝনঝনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তার তাকে মুত্য ঘোষনা করে।

মৃত মিম আক্তার খুলনা পলিটেকনিক কলেজের ২য় বর্ষের ছাত্রী।সে দিগরাজ এলাকার মিকাইল হোসেনের মেয়ে।কলেজ ছাত্রী মিম আত্নহত্যার ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। এঘটনায় রামপাল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।