রায়পুরে ইউপি নির্বাচনের তফসিল ঘোষনা

নিজস্ব প্রতিনিধি।।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কোরোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) সকালে রায়পুর উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে ২৩ সেপ্টেম্বর ২০২০ মনোনায়ন পত্র দাখিলের শেষ তারিখ, ২৬ সেপ্টেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ, ৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের তারিখ এবং ২০ অক্টোবর ২০২০ তারিখ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে মেয়াদ উত্তীর্ন কোরোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সাধারন ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।