সিগারেট বিক্রেতা সেজে সিগারেট ডাকাতির দুর্ধষ ডাকাতকে গ্রেফতার

বিশেষ প্রতিনিধি ।।

সিগারেট বিক্রেতা সেজে সিগারেট ডাকাতির দুর্ধষ ডাকাতকে গ্রেফতার করেছে এস আই হিরন কুমার বিশ্বাস।

রাজবাড়ী জেলার বিএটি থেকে সিগারেট ডাকাতি করা দুর্ধষ ডাকাত শাহআলমকে ধরতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকার বিভিন্ন রাস্তায় ০৬(ছয়) দিন সিগারেট বিক্রেতার ছদ্রবেশ ধারন করে এস আই/ হিরণ কুমার বিশ্বাস সংগীয় এস আই/ সোহেল রানা এএসআই/ অনুপ কুমার এবং সংগীয় ফোর্স আলআমিন নুরুজ্জামানকে সহ ডাকাত শাহআলমকে গ্রেফতার করতে সক্ষম হন।

ডাকাত শাহআলম সিগারেট ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।

উল্লেখ্য উক্ত ঘটনায় লুন্ঠিত সিগারেটের মধ্যে হইতে ইতিমধ্যে ১০,২৯,০০০/-সিগারেট গাজীপুরের টঙ্গী বাজার থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।