সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১,৪৯,৬০০ টাকার ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অভিযানে ৩৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্প্রতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কলারোয়ার হিজলদি সীমান্তে অভিযান চালিয়ে উক্ত ফেন্সিডিল আটক করা হয়।
আটককৃত ফেন্সিডিলের মূল্য এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার ছয়শত টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে হিজলদী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ ওমর আলী এর নেতৃত্বে হিজলদী বাজারের পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কলারোয়ার বালিয়াডাঙ্গা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মহসীন আলী (২২) ও একই উপজেলার গয়ড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে চঞ্চল হোসেন (২০) কে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
