হেফাজতে ইসলাম আমির আল্লামা আহমদ শফী আর নেই

বিশেষ প্রতিনিধি।।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের নেতা জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা আব্দুর রউফ ইউসুফি বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা আল্লামা শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।
দেশের শীর্ষ কওমি আলেম ১০৫ বছর বয়সী আল্লামা আহমদ শফী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর আগেও কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
