লক্ষ্মীপুরে ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে ৩০ ( ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী রাজু (২৯) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার(১৮ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, একেএম আজিজুর রহমান মিয়া এর দিক নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই অলি উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ রাজু (২৯), পিতা- মোঃ আমিন উল্যাহ , মাতা- মৃত রোকেয়া বেগম স্থায়ী : গ্রাম- মাছিমপুর (আনা মিয়া পাটোয়ারী বাড়ী ) থানা- রামগঞ্জ, লক্ষ্মীপুরকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার পূর্বক নিয়মিত মামলা রুজু করিয়া আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
যাহা লক্ষ্মীপুর থানার মামলা নং ৩১, তারিখ-১৮/০৯/২০২০ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬(১) এর ১০(ক)/৪১।
