মোংলায় ৪০০গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ী আটক

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট  প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলায় ৪০০ গ্রাম গাঁজা সহ মোঃ আরিফুল ইসলাম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ।সে উপজেলার সিগনাল টাওয়ার এলাকার ছিদ্দিকুর  রহমানের ছেলে।

শুক্রবার (১৮সেপ্টেম্বর)আনুমানিক রাত ১১:১৫ মিঃ দিকে উপজেলার সিগনাল টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানাগেছে,চলমান মাদক বিরোধী অভিযান চলাকালীন মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী এর দিক নির্দেশনায় এসআই লিটন বিশ্বাষ,এএসআই শাহাবুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ মোংলা থানাধীন সিগনাল টাওয়ার এলাকা হতে কুখ্যাত মাদক ব্যাবসায়ী মোঃ আরিফুল ইসলামকে ৪০০গ্রাম গাঁজাসহ আটক করে।কিন্তু তার অপর সহযোগী ছিদ্দিকুর রহমান এর ছেলে রফিকুল ইসলাম(৩১) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

এঘটনায় মোংলা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।

তিনি আরো বলেন,আমাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

19 September 2020

মোংলায় ৪০০গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ী আটক

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে