মোংলাপোর্ট পৌরসভার নির্বাচনের দাবীতে “সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ’র” মানববন্ধন

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি ।।
মেয়াদ উত্তীর্ণ মোংলা পোর্ট পৌরসভার দ্রুততম সময়ে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবীতে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ মোংলার আয়োজনে চৌধুরীর মোড়ে রবিবার (২০সেপ্টেম্বর)সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার(২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ মোংলার সমন্বয়কারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল, সুজন’র ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম সোহাগ, পৌর বিএনপি নেতা আব্দুস সালাম ব্যাপারী, বিএনপি নেতা আব্দুর রশিদ, শ্রমিকলীগ নেতা নুরুদ্দিন আল মাসুদ, সিপিবি নেতা মোঃ নাজমুল হক প্রমূখ।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন,দশ বছর অতিক্রান্ত হতে যাচ্ছে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন হয় না।
মোংলা পোর্ট-পৌরসভার সর্বশেষ নির্বাচন হয়েছে বিগত ২০১১ সালের ১৩ জানুয়ারী। যেখানে বর্তমান পরিষদ তাদের মেয়াদকাল উত্তীর্ণ হওয়ার পরেও সীমানা সংক্রান্ত আইনি জটিলতায় আটকে যায় নির্বাচন। আর তাই, আমরা মোংলা পোর্ট-পৌরসভার দ্রুততম সময়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি করছি।
এ সময় সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ মোংলার সমন্বয়ক মো: নুর আলম শেখ সভাপতির বক্তব্যে বলেন,মোংলায় বাংলাদেশ আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবিসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃত্বে স্থানীয় ২০জন ব্যক্তিবর্গের সমন্বয়ে ”সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ” গঠিত হয়েছে।যার উদ্দেশ্য হচ্ছে এলাকার শান্তি-শৃঙ্খলা-সৌহাদর্য-সম্প্
মানববন্ধন শেষে সর্বদলীয় সম্প্রীতির উদ্যোগ’র পক্ষ থেকে উপজেলা নির্বাহি অফিসারের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
