অর্থপাচারের মামলায় ডেসটিনির এমডি রফিকুল আমিনের জামিন শুনানি পিছিয়েছে

বিশেষ প্রতিনিধি ।।
অর্থপাচারের দুই মামলায় জামিন শুনানি পিছিয়েছে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের।
আজ রবিবার(২০ সেপ্টেম্বর)প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ ‘নট টুডে অ্যান্ড টুমরো’ আদেশ দেন।
আদালতে রফিকুল আমিনের পক্ষে শুনানি করেন এডভোকেট সাঈদ আহমদ রাজা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আলম খান।
গত ২০ আগস্ট অর্থ পাচারের দুই মামলায় রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। একইসঙ্গে এই দুই মামলা বিচারিক আদালতে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়। পরে হাইকোর্টের জামিন খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রফিকুল আমিন।
