রামগতিতে নারী নির্যাতন মামলার আসামীসহ গ্রেফতার ০২

নিজস্ব প্রতিনিধি ।।

লক্ষ্মীপুরের রামগতিতে নারী নির্যাতনকারী মামলার আসামী মোঃ সবুজসহ অন্যান্য পরোয়ানায় আরো ০১জন মোট ০২জন আসামী গ্রেফতার করেছে রামগতি থানা পুলিশ।

সোমবার(২১ সেপ্টেম্বর)গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

রামগতি থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সোলাইমান মহোদয়ের দিক-নির্দেশনায় এসআই/মোঃ মজিবুর রহমান তপাদার, এএসআই/শিমুল দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রামগতি থানার মামলা নং-১৩, তারিখ-২০/০৯/২০২০ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩) এর ১০ তৎসহ ৩২৩/৩৭৯/৫০৬ দঃবিঃ মামলার আসামী মোঃ সবুজ(১৯), পিতা-বশির আহম্মদ, সাং-চরসীতা(শহিদ মাষ্টারের বাড়ী), থানা-রামগতি, জেলা-লক্ষ্মীপুরকেসহ অন্যান্য আইনে আরো ০১জন মোট ০২জন আসামীদ্বয়কে গ্রেফতার করেন।