লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ।।

লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার( ২২ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ)পুলিশ লাইন্স হলরুমে সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা মহোদয়।

আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ ‍রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মিমতানুর রহমান পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব মারুফা নাজনীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব স্পিনা রাণী প্রামানিক, আর আই পুলিশ লাইন্স, আরও-১ সহ সকল থানার অফিসার ইনচার্জ, ফোর্স ও কর্মকর্তাবৃন্দ।

কল্যাণ সভায় জেলা পুলিশ ফোর্সের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সকল থানার অফিসারদের মধ্য থেকে বিভিন্ন পদবীর অফিসারবৃন্দকে উল্লেখযোগ্য সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়।

Share this news as a Photo Card

22 September 2020

লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে