লক্ষ্মীপুর কুশাখালীতে একজন মানবিক সফল ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ বাবুল

ফয়সাল মাহমুদ,লক্ষ্মীপুর ।
প্রতিটি মানুষের স্বপ্ন থাকে,কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। আজ এমনই একজন সমাজ সেবক নিয়ে কথা বলব।
যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন সফল ব্যক্তি (ইউপি সদস্য) হিসেবে প্রতিষ্ঠিত।তিনি হলেন লক্ষ্মীপুর সদর উপজেলা ১৮নং কুশাখালী ইউনিয়ন ২নং ওয়ার্ড কাঁঠালি গ্রামের ২বারের নির্বাচিত বর্তমান সফল মেম্বার আব্দুল ওয়াদুদ বাবুল ।
এসকল সফল মানুষের পিছনে আছে কিছু গল্প, তা অনেকটা রূপকথার মতো। আর সে সব গল্প থেকে মানুষ খুঁজে নেয় স্বপ্ন দেখার সম্বল, এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রেরণা।
দায়িত্ব নেওয়ার পর থেকেই উল্লেখযোগ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে। রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছেন। অসংখ্য মসজিদ, মাদ্রাসা, স্কুল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠণের অন্যতম পৃষ্ঠপোষক সমাজসেবী আব্দুল ওয়াদুদ বাবুল।
ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, সদাহাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ। তাঁর মাঝে কোন অহংকার নেই। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয়।সর্বোপরি কাজ করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য।
এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার ও দানশীল মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। এলাকার সাধারণ মানুষের মতে, আমরা নেতা বা মেম্বার বুঝিনা। বাবুল ভাই একজন ভালো মানুষ তিনি একজন কর্মঠ ব্যক্তি ,তিনি আগামিতে ও মেম্বার পদে থাকলে আমাদের তথা এলাকার উপকার হবে। আমাদের দু:খ দুর্দশায় তাঁকে সহজেই পাশে পাওয়া যায়।
ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজ সেবক এবং উদীয়মান নেতা হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগনকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে একজন সফল ও জনপ্রিয় ইউপি সদস্য হিসেবে সবশ্রেনীর মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন কুশাখালী ইউনিয়নের জনপ্রিয় মেম্বার আব্দুল ওয়াদুদ বাবুল।
তিনি এলাকার দরিদ্র জনগোষ্টির উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। তিনি এ পর্যন্ত কাঁঠালি গ্রামের বিভিন্ন রাস্তার উন্নয়নসহ ,গরীব দু:খী মানুষের মাঝে বয়স্কভাতা,বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে গ্রাম্য শালিসের মাধ্যমে কাঁঠালি গ্রামের বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন।
