কক্সবাজারের ৩৪ পুলিশ পরিদর্শককে বদলি

বিশেষ প্রতিনিধি ।।

কক্সবাজার জেলার পুলিশের ৩৪ জন ইন্সপেক্টরকে (পরিদর্শক) দেশের বিভিন্ন জেলা ও রেঞ্জে একযোগে বদলি করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বদলিকৃতদের ২৯ সেপ্টেম্বরের মধ্যে পুরনো কর্মস্থল ছেড়ে দিতে হবে এবং ৩০ সেপ্টেম্বর তাদের একটি ব্রিফিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে। সেদিন রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে তাদের পোশাক পরে উপস্থিত হতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মতিক্রমে পুলিশ সদস্যদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে উল্লেখিত স্থানে বদলি করা হয়েছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়।

Share this news as a Photo Card

24 September 2020

কক্সবাজারের ৩৪ পুলিশ পরিদর্শককে বদলি

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে