লক্ষ্মীপুর সদর উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম

নিজস্ব প্রতিবেদক ।।

লক্ষ্মীপুর সদর উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে আসছেন মোহাম্মদ মাসুম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বরচট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা সাক্ষরিত এক আদেশে তাকে লক্ষ্মীপুর সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তার শূন্য পদে বদলি করা হয়

এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকতা হিসেবে দায়িত্বপালন করেন

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর রিদোয়ান আরমান শাকিক বৈদেশিক মাস্টার্সডিগ্রী অর্জনের জন্য বিদেশ গমন জনিত কারণে পদটি শূণ্য হচ্ছে। উক্ত শূন্য পদেই নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন  ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম