লালমনিরহাটে নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।

লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুখ।এ সময় তিনি বলেন তিস্তা নদী ঘিরে সরকারের মহা পরিকল্পনা রয়েছে,তা বাস্তবায়ন করা হবে অতি শীঘ্রই।

শনিবার (২৬ সেপ্টম্বর) জেলার নদী ভাঙন কবলিত এলাকায় পরিদর্শন করতে লালমনিরহাটে আসেন সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুখ।সকালে নৌকা যোগে রাজপুর,খুনিয়াগাছ ইউনিয়নের বিভিন্ন ভাঙন কবলিত এলাকা নৌকা যোগে পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় জনগনের উদ্দেশ্যে বলেন,তিস্তা নদীকে ঘিরে সরকারের মহা পরিকল্পনা রয়েছে,তিস্তা নদীর ১১৩কিঃমিঃ খনন করে তার গভীরতা বৃদ্ধি করা হবে, সেই সাথে নদীর দুপাড়ে স্থায়ী বাঁধ নির্মান করে সেখানে শিল্প এলাকা ও কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা হবে।এটি সমীক্ষা করা হয়েছে এখন অর্থনৈতিক সম্পর্ক্য বিভাগ (ইআরডি)তে পাঠানো হয়েছে ,সেখান থেকে অর্থ ছাড় পেলে আমরা এর কাজ শুরু করবো।ততদিন পর্যন্ত স্থায়ী সমাধানের জন্য তিস্তা পাড়ের মানুষ কে ধৈর্য্য ধারন করতে হবে ।বর্তমান পরিস্থিতিতে সরকার নদী ভাঙন রোধে জরুরী পদক্ষেপ গ্রহন করেছে।সেগুলো কে রক্ষা করতে নদী থেকে অবৈধ বালু উত্তোলন রোধ করতে জনগন কে সজাগ থাকতে বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুখ এ সময় স্থানীয় জনগন কে সরকারের উন্নয়ন ধারাবাহিকতা সচল রাখতে নৌকা মার্কায় ভোট দিতে বলেন।

পানি সম্পদ প্রতি মন্ত্রী জাহিদ ফারুকের সাথে এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম,লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর আহমেদ,লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান নির্বাহী প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ।