লক্ষ্মীপুরে ইয়াবা ট্যাবলেট সহ আসামী সাদ্দাম হোসেন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ।।
লক্ষীপুরে ২০ ( (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার(২৮ সেপ্টেম্বর)লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, একেএম আজিজুর রহমান মিয়া এর দিক নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ সাদ্দাম হোসাইন (২৫), পিতা- আলী আহাম্মদ স্থায়ী : বসি উল্যা বাড়ী, গ্রাম- রাজিবপুর (পৌর ১৩ নং ওয়ার্ড) থানা-লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুরকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার পূর্বক নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
যাহা লক্ষ্মীপুর থানার মামলা নং-৪৮, তারিখ-২৮/০৯/২০২০ খ্রিঃ।
