মুজিবের পরে এই বাংলায় শেষ ভরসাটা তুমি

মুজিবের পরে এই বাংলায় শেষ ভরসাটা তুমি

: লুৎফর রহমান রিটন 
তুমি আছো তাই নিশ্চিত, নির্ভার।
ফিনিক্স-বাঙালি বেঁচে উঠি আর জেগে উঠি বারবার।
তুমি বাংলার শেষ ভরসার নাম
তোমার কীর্তি রচনা করছে গৌরব অবিরাম।
তুমি বাঙালির উজ্জ্বল উদ্ধার
তুমি জানো সেই অমোঘ মন্ত্র দুস্তর পারাবার…
তুমি আছো তাই আর ভীত নয় জননী জন্মভূমি
মুজিবের পরে এই বাংলায় শেষ ভরসাটা তুমি।