রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৫৯

অনলাইন ডেস্ক ।।
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৩৭টি মামলা হয়েছে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৯৯৪ পিস ইয়াবা, ১১৮ দশমিক ৬ গ্রাম ২২০ পুরিয়া হেরোইন, ৮০০ গ্রাম গাঁজা ও ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
