ত্বকের ক্যান্সারের লক্ষ্মণ ও কারণ

শেখ আল মামুন,সাতক্ষীরা ।।
ক্যান্সার মানেই মহামারি ব্যাধি। যতরকম ভয়ংকর ক্যান্সার রয়েছে তার মধ্যে ত্বকের ক্যান্সার অন্যতম।
ত্বকের ক্যান্সার মানে হল ত্বকের কোষের অস্বাভাবিক বৃদ্ধি। প্রাথমিক অবস্তায় ত্বকের ক্যান্সার ভালো করা সম্ভব। কিছু কিছু ক্যান্সার ত্বকের পরিবর্তন দিয়ে শুরু হয়। যেমন মেলানোমা, বেসাল সেল কার্সিনোমা, এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা ইত্যাদি। তবে কিছু সতর্কতা অবলম্বন করলে ত্বকের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।
ত্বকের ক্যান্সারের ধরন অনুযায়ী মেলানোমা-নয় এমন ত্বকের ক্যান্সার সহজেই চিকিৎসা করা যায়। কিন্তু মেলানোমা ক্যান্সার সবচেয়ে বিপজ্জনক ত্বকের ক্যান্সার।
মেলানোমা ক্যান্সার হলে ত্বকে কালো ছোপ বা পিন্ড দেখা যায়। এইগুলো দীর্ঘস্থায়ী এবং সময়ের সাথে সারা দেহে ছড়িয়ে পড়ে।
ত্বকের ক্যান্সার এর লক্ষণগুলো কি কি ::
ত্বকে আঁচিল উঠা, ত্বকের জ্বালাপোড়া করা , চুলকানি, শুষ্ক খসখসে ও অস্বাভাবিক ত্বক৷ ত্বকের ক্ষত, ব্রণ হওয়া ঠোঁট ফোলে যাওয়া , ত্বক বেড়ে ও ফুলে যাওয়া, মাথার অস্বাভাবিক ত্বক, এডিমা বা তৈলশূন্যতা, ত্বকে বাদামী, কালো, লাল, সাদা, নীল ইত্যাদি রংয়ের কিছু দেখতে পাওয়া।
কী কী কারণে ত্বকের ক্যান্সার হতে পরে ::
এই রোগের প্রধান কারণ বলা যায় সূর্যের অতিবেগুনি রশ্মী। এই অতিবেগুনি রশ্মি ত্বকের বলিরেখা, দাগ, ত্বক বুড়িয়ে যাওয়া এবং অ্যালার্জির জন্যও দায়ী। সূর্যের আলোয় বেশীক্ষণ কাজ করলে ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। বংশগতভাবেও এই রোগ হতে পারে। একবার হলে পুনরায় আবার এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। রেডিয়েশনের কাছে বেশি সময় থাকলে ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। আর্সেনিকের কারণেও ত্বকের ক্যান্সার হতে পারে।
