হিলিতে ৫শ’ তাল গাছের চারা রোপন

শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে সেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য শক্তি’র উদ্যোগে ৫শ’ তাল গাছের চারা রোপন করা হয়েছে।

আজ ৩ অক্টোবর শনিবার দিনব্যাপি উপজেলার বিভিন্ন সড়কের পাশের্^ চারাগুলি রোপন করা হয়।

এসময় সংস্থাটির সভাপতি তানভির রেজা তন্ময়, সাধারণ সম্পাদক তাকিুল ইসলাম, উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুসহ অনেকে উপস্থিত ছিলেন।

তারুণ্য শক্তির সভাপতি তন্ময় জানান, আমরা তারুণ্য শক্তি প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন সেবমূলক কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে জনসাধরণকে বজ্রপাত থেকে রক্ষা করতে আমরা এ উদ্যোগ গ্রহণ করি ।

Share this news as a Photo Card

03 October 2020

হিলিতে ৫শ’ তাল গাছের চারা রোপন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে