চট্রগ্ৰাম দক্ষিণ উপজেলা কর্ণফুলীতে পোশাক তৈরীর কারখানায় অগ্নিকাণ্ড

সাজ্জাদ হোসেন চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি ।।

চট্টগ্রামের কর্ণফুলীর দক্ষিণপাড়ের খোয়াজনগরে গোল্ডেন সন লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পটিয়া, লামারবাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ৭টি গাড়ি ছুটে আসে। কৌতূহলী মানুষের অতিরিক্ত ভিড় ও চুরি ঠেকাতে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

Share this news as a Photo Card

05 October 2020

চট্রগ্ৰাম দক্ষিণ উপজেলা কর্ণফুলীতে পোশাক তৈরীর কারখানায় অগ্নিকাণ্ড

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে