বেগমগঞ্জে গৃহবধুর শ্লীলতাহানী ও বর্বরোচীত ঘটনার প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ        
নোয়াখালীর বেগমগঞ্জে বর্বরোচীত নারী নিপিড়নের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাটখিলে মানববন্ধন করেছে চাটখিল উপজেলা বাসী নামের একটি সংগঠন।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা-চাটখিল সড়কের চাটখিল বাজার অংশে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ গ্রহনকারীরা বলেন, বেগমগঞ্জের নরপশুরা  নোয়াখালীবাসীকে কলংকের তিলক পরাতে চেয়েছে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত কার্যকর করে আমাদের ঐতিহ্যবাহী এই জেলার কলংক মুচতে চাই।
এ সময় বক্তব্য রাখেন, স্বেচ্চাসেবী সংগঠক আবদুল মোতালেব,কামরুল ইসলাম, শারমিন ইতি, ইমন হোসেন প্রমূখ।
মানববন্ধনে যোগ দিয়ে একাত্বতা ঘোষনা করেন স্থানীয় কাউন্সিলর প্রার্থী এইচ এম ফারুক, মাসুদ আলম,যুবলীগ নেতা জুয়েল খালেদ,সাইফুল ইসলাম ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী যুবরাজ প্রমূখ।

Share this news as a Photo Card

05 October 2020

বেগমগঞ্জে গৃহবধুর শ্লীলতাহানী ও বর্বরোচীত ঘটনার প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে