ইমাম হোসাইন আঃ এর পবিত্র চেহলুম উপলক্ষে শোক মিছিল করেছে নূরনগর শিয়া সম্প্রদায়

শেখ আল মামুন,সাতক্ষীরা ।।

হযরত মোহাম্মদ সঃ এর প্রানপ্রিয় দৌহিত্র ইমাম হোসাইন আঃ পবিত্র চেহলুম উদযাপন করেছে নূরনগর শিয়া সম্প্রদায়।

আজ মঙ্গলবার(৬ অক্টোবর) সকাল এগারো টা-ই পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয় আজকের শোক মজলিস ও শোক মিছিল।

৬১ হিজরি কারবালার মরু প্রান্তরে হয়রত মোহাম্মদ সঃ প্রানপ্রিয় দৌহিত্র ইমাম হোসাইন আঃ কে স্ব পরিবারে দানা পানি বন্ধ রেখে নির্মম ভাবে শহীদ করে পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনী। এমনকি ৬ মাসের শিশু আলী আজগর আঃ কে সেই দিন রেহাই দেইনি পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনী। আল্লাহর লানত বর্ষিত হোক পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনীর উপর। এটা ইতিহাসের সবচেয়ে নির্মম ঘটনা। ইমাম হোসাইন আঃ ইয়াজিদ বাহিনীর হাতে হাত না রেখে হয়রত মোহাম্মদ সঃ রেখে যাওয়া ইসলাম আজও বাঁচিয়ে রেখেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ এই কলেমার ভিত্তি হোসাইন সাক্ষী আজও এ কারবালা।
উক্ত শোক মজলিস এ পবিত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করেন, মাওলানা আব্দুল কুদ্দুস বাদশা, মাওলানা আলী নওয়াজ খান ও মাওলানা সাজিদুল ইসলাম।
উক্ত শোক মজলিস পরিচালনা করেন উক্ত ইমাম বাড়ির সম্মানিত সভাপতি শেখ রওশন আলম।